সিংড়ায় পেঁয়াজ বীজ ও এয়ার ফ্লো মেশিন বিতরণ

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫ । ৫:০৮ অপরাহ্ণ

২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের সিংড়ায় ৩০ জন কৃষকের মাঝে ৪ মণ করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিআইপি ও এমপি সার, ৫ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং ১১০জন সবজি চাষীর মাঝে শীতকালীন ৫ ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মাঝে এসব বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন