বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ । ৩:৫৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সাথে বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

এ সময় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যাক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জল অধিকারী, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ, আল-আমিন উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন