জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে-সিরাজগঞ্জে দোয়া ও মৌন মিছিল

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ৫:২৮ অপরাহ্ণ

জুলাই-আগস্ট ২০২৪ খ্রিঃ গণ-অভ্যুত্থানে নিহত সকল শহিদদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার  বাদ জুম্মায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সহ সকল মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে দুপুর সোয়া ২ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোড় মৌন মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময়ে মৌন মিছিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন জুয়েল।

শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষদের একাংশ মৌন মিছিল অংশ গ্রহণ করে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন