কুড়িগ্রাম-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরে এরশাদ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ১০:১৫ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ ৩৬টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত তালিকায় বিভিন্ন পেশার মানুষ, তরুণ সমাজকর্মী ও রাজনৈতিকভাবে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম অঞ্চলের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নুরে এরশাদ সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনীতি ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। গণঅধিকার পরিষদ আশাবাদী যে, জনগণের সমর্থন ও শক্তিকে ভিত্তি করে তারা নির্বাচনী মাঠে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।

প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন নতুন মুখ থাকলেও অনেকে ইতোমধ্যেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন