বেলকুচির খেয়াঘাটে ব্যক্তিগত টাকা দিয়ে ইজারা মুক্ত করলেন বিএনপি নেতা আলিম

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ । ৫:০৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আওতাধীন দেলুয়া খেয়াঘাটে যাত্রীদের খাজনা (ঘাট ফি) আর দিতে হবে না। খেয়াঘাটটির ইজারাদার কর্তৃক পূর্বে ডেকে নেওয়া সব টাকা পরিশোধ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

সোমবার, ২৮ জুলাই বিকেলে দেলুয়া খেয়াঘাটের ইজারাদারকে সমস্ত অর্থ বুঝিয়ে দেন এবং এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যে, আজ থেকে দেলুয়া খেয়াঘাটে কোনো খাজনা দিতে হবে না। এই এলাকার জনগণ যেন বিনামূল্যে নদী পারাপার হতে পারেন, এ ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।

এ ঘোষণায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও উচ্ছাস  প্রকাশ পায। 

এই ব্যবস্থা করায় এলাকাবাসী বিএনপিনেতা আমিরুল ইসলাম খাঁন আলিম কে এবং বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন