অশ্লীল ছবিতে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ায় কুসুম শিকদার

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ৫:৫৭ অপরাহ্ণ

নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। তবে বিভিন্ন সময়ে কিছু বিতর্কিত বা অশ্লীল ছবি ছড়িয়ে সমালোচনারও জন্ম দিয়েছেন তিনি।

কুসুম শিকদার নতুন লুক মানেই একরাশ মুগ্ধতা অথবা বিতর্ক। সম্প্রতি একাধিক ছবি শেয়ার করেছেন তিনি, যা ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে, আছে বিতর্কও। সেসব ছবি নিয়েই আজকের প্রতিবেদন।

অশ্লীলভাবে বুকের অংশে খোলামেলা দৃশ্য, খোলা চুল, মিষ্টি হাসি, চোখে কাজল যেন নেটিজেনদের নজর কেড়েছে। কমেন্ট বক্সেও নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে তার অশ্লীলতার জন্য গালি দিতেও ছাড়েন নি অনেকে।

একজন লিখেছেন, ‘সেই চিরচেনা মিষ্টি হাসি।’ আরেকজন লিখেছেন, ‘ইচ্ছা করেই এমন অশ্লীল ছবি শেয়ার করে এরা। এটা ভাইরাল হওয়ার ধান্দা।’

তবে শাড়িতেও বেশ মানিয়েছে কুসুম শিকদারকে। কানে দুল, খোঁপায় ফুল, গলায় মালায় বাঙালি মেয়ের অবতারে দেখা দিয়েছেন।

এদিকে ওয়েস্টার্ন পোশাকেও ভক্ত-অনুরাগীদের মনে দোলা দিয়েছেন তিনি। সাদা ব্লেজার-শার্টে আবেদনময়ী লুকে ফটোশুট করেছেন। তার রূপের প্রশংসার এক ভক্ত মন্তব্যের ঘরে বলেন, ‘অপরূপ সুন্দর লাগছে।’

তবে গালি দেয়ার বিষয়কেও বাদ রাখার সুযোগ নেই। কারণ এর আগেও নানা সময়ে অশ্লীল ছবি পোস্ট করে সমালোচিত হয়েছেন তিনি। অনেকের ধারণা- নানা সময়ে নতুন টপিক তৈরি করতে বা ভাইরাল হতেই বিভিন্ন মডেল এসব ছবি পোস্ট করেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন