নাটোরের সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) নাজনীন সুলতানা, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান যা শিক্ষকদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে।পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

মোঃ কুরবান আলী সিনিয়র রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ৭:০১ অপরাহ্ণ