২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সামনে মহান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদাৎ বরণকারী শহীদদের স্মরণে তাঁদের কবর জিয়ারত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
মঙ্গলবার ৫ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিটে তিনি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ সিয়াম এবং শহীদ শিহাব এর কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দোয়া ও মোনাজাত শেষে ইউএনও আফরিন জাহান বলেন,“তাঁদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতির ইতিহাসে এই সাহসী তরুণদের আত্মদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এ সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৫:০৮ অপরাহ্ণ