বেলকুচিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ৯:৪৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কের দু’পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার ৬ জুলাই সকাল থেকে পৌরসভার সামনে থেকে চালা কাঠের পুল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য উপস্থিত ছিলেন। 

জানা যায়, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে তোলা এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গা হওয়ায় জেলা প্রশাসন তাদের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। যেসব স্থাপনার বিষয়ে আদালতে মামলা চলমান সেগুলোর বিষয়ে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন