দেশে ৯ প্রদেশ গঠন জরুরি: প্রদেশ বাস্তবায়ন পরিষদ

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫ । ৭:০৫ অপরাহ্ণ

দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের দাবিতে- প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে, ১১ আগস্ট সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন (বিএসসির) সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে জাতীয় আইনজীবী জোটের সভাপতি অ্যাডভোকেট কেএম জাবির বলেন, দেশে প্রদেশ গঠন ছাড়া-আগামীর বাংলাদেশের উন্নয়ন- অগ্রগতি সম্ভব নয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত বেলাল বলেন, পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রম, কর্ম, পেশার প্রতিনিধিদের প্রতিনিধিত্ব, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য-শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের সরাসরি ব্যালটের ভোটে- উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

প্রদেশ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব, প্রখ্যাত শ্রমিক নেতা মোশাররফ হোসেন বলেন, দেশে প্রদেশ গঠনের দাবি- বর্তমানে জনদাবিতে রুপান্তরিত হয়েছে। প্রদেশ গঠন হলে- কর্মচারীদের শাসনের পরিবর্তে- জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে বক্তব্য রাখেন,গণ কর্মচারীদের নেতা এমএ আউয়াল, পেশাজীবী মুক্তি আন্দোলনের নেতা মোঃ ইসমাইল ও প্রদেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী এস এম মনিরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন