সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষ করার পরে সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, মৎস কর্মকর্তা আল মাসুদ, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অনেক উপস্থিত ছিলেন।
পরে উপজেলায় ২২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ১১:১৪ অপরাহ্ণ