চীনে গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ । ১০:৩৮ পূর্বাহ্ণ

সরকারি সফরে চীনের উদ্দেশে যাত্রা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সফরে আজ (২১ আগস্ট) চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফরকালে, তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

৭ দিন দিনের সফর শেষে আগামী ২৭ আগস্ট সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন