পদ্মার এক পাঙাশ ৬৭ হাজার টাকায় বিক্রি

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ১১:৫২ পূর্বাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। বিক্রি হয়েছে ৬৭ হাজার টাকায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দৌলতদিয়ার কলাবাগান এলাকার পদ্মায় ওমর হালদারের জালে ধরা পড়ে মাছটি। পরে তিনি মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন।

নিলামে প্রতি কেজি ২,৬০০ টাকা দরে মাছটি ৬৫ হাজার ৭০০ টাকায় বিক্রি হয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে। এরপর তিনি মাছটি ঢাকায় পাঠান।

চান্দু মোল্লা জানান, ‘ঢাকায় প্রতি কেজি ৫০ টাকা লাভে ২,৬৫০ টাকা কেজি দরে একটি বড় ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়েছে।’

এমন বড় মাছ ধরা পড়ায় জেলে ও আড়তজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন