গুম হওয়া ব্যক্তিদের স্মরণে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দিবস পালন: র‍্যালি ও মানববন্ধন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ । ৯:৪৯ অপরাহ্ণ

গুম হওয়া ব্যক্তিদের স্মরণে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষ্যে- র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার সংগঠন “অধিকার” সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (৩০ আগষ্ট-২০২৫ খ্রিঃ)সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন মুক্তির সোপানের সামনে সড়কে এই মানববন্ধন শেষে এক র‍্যালি প্রদর্শন করা হয়।

অধিকার কর্মী অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, মানবাধিকার কর্মী যমুনা টেলিভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মানবাধিকার কর্মী জাহিদুর রহমান তারেক, লাজমান লালিম প্রমুখ।

এসময়ে মানবাধিকার কর্মী, গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনেরা, সাংবাদিক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন