বেলকুচিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি বিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:০৭ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ উৎসব আয়োজনের আহ্বানে সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চন্দনগাঁতীর শ্রী শ্রী মদন মোহন সেবা সদন শ্রীঅঙ্গনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন শ্রী শ্রী মদন মোহন সেবা সদনের সভাপতি শ্রী বৈদ্যনাথ রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ আমিরুল ইসলাম খান আলীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, গীতাতনী শরণ সংঘের প্রতিষ্ঠাতা মানচিত্র কুমার পাল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন,  বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,বেলকুচি বণিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী ভূইয়া, পৌর বিএনপির সাবেক সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান,  উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কেরামত আলী তালুকদার। ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয় প্রমুখ। 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী শ্রী গৌর গোবিন্দ ভজন মন্দিরের সভাপতি শ্রী অমৃত নারায়ণ দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী শ্রী মদন মোহন সেবা সদনের কোষাধ্যক্ষ শ্রী রঞ্জিত সাহা।

আয়োজনে ছিল শ্রী শ্রী মদন মোহন সেবা সদন, চন্দনগাঁতী, বেলকুচি, সিরাজগঞ্জ।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন