বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন; জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ ও দেশের স্বার্থে তরুণ ও যুব সমাজের নৈতিকমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। অপরদিকে,ফ্যাসিস্ট আওয়ামীলীগ ১৭ টি বছর বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন,মামলা-হামলা আর জুলুম-নির্যাতন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিল।
তিনি বলেন, নিষ্ঠুর হাসিনা জাহিলিয়াতের নির্মমতাকে মারিয়ে মানবতা,মনুষ্যত্বকে পদদলিত করে ফ্যাসিস্ট হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এ জাতিকে রক্ষা,হারানো গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠা ও তারুণ্যের বাংলাদেশ নির্মাণে ৩৬ জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানে তরুণ যুব সমাজই রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তাই,জাতী পেয়েছিল মুক্তির স্বাদ। সুতরাং,সেই মুক্তির মোহনায় আগামীর বাংলাদেশ গঠনেএকটি মাদকমুক্ত তারুণ্যনির্ভর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত বিরাট এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কান্দাপাড়া (চরনবীপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,দৌলতপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রহমান।
ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল,উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,উপজেলা অফিস সেক্রেটারি মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া,দৌলতপুর ইউনিয়ন আমীর সাইদুল ইসলাম মোতাহার,জামায়াত নেতা মাওঃ আমিরুল ইসলাম,মাওঃ আশরাফুল ইসলাম ও যুবনেতা আবুল কালাম প্রমূখ।
যুব সমাবেশে দৌলতপুর ইউনিয়নের একাংশের ১০টি ভোট কেন্দ্রের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রায় ১২’শতাধিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে প্রধান অতিথি জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বেলকুচি ও চৌহালীর অবকাঠামোগত উন্নয়নসহ সুবিধাবঞ্চিত মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার ও পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত সকলের কাছে ভোট চান ও সকলের নিকট একান্ত সহযোগিতা কামনা করেন।

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:২৭ অপরাহ্ণ