গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৬৫ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১:০৭ অপরাহ্ণ

এখনো ধ্বংসস্তূপে আটকা এবং উপত্যকাজুড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কেবল গত একদিনেই অনাহারে অন্তত পাঁচজন মারা গেছেন, যাদের মধ্যে শিশুও আছে। এ নিয়ে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে, এর মধ্যে ১৩৮ শিশু।

বিশ্ব খাদ্য নজরদারি সংস্থা আইপিসি গত আগস্টে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করার পর থেকে এ পর্যন্ত ১০৯ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে, যাদের ২৩ জন শিশু। শিক্ষাবিদ, জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।

এ অবস্থায় রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধ শেষ করার প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি এটিকে হামাসের জন্য ‘চূড়ান্ত সতর্কতা’ বলেও উল্লেখ করেন। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি ‘ধারণা’ পেয়েছে এবং যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছে।

সূত্র: আল জাজিরা

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন