ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে অবদান রাখা শিল্পী ও নির্মাতাদের স্বীকৃতি দিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’। চতুর্থবারের মতো আয়োজিত এ আসর বসে গত রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ।

ইস্পাহানি গ্রুপ ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে ছিল বৈশ্বিক ভিডিও প্ল্যাটফর্ম টিকটক।

শিল্পী ও নির্মাতাদের স্বীকৃতি:

এ বছর দর্শকপ্রিয়, সমালোচক, সংগীত ও স্বতন্ত্র—মোট চার বিভাগে ২৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রদান করা হয় দুটি বিশেষ সম্মাননা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে এই আয়োজন বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেবে।

লালগালিচায় তারকাদের আগমন ঘিরে ছিল দর্শকদের উচ্ছ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজিবা বাসার, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু। মঞ্চে পরিবেশনায় অংশ নেন পারসা ইভানা, আলিফিয়া স্কোয়াড, সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী ও জেফার।

আয়োজকেরা জানান, এই অ্যাওয়ার্ড এখন দেশের ডিজিটাল গল্পকার ও কনটেন্ট নির্মাতাদের অন্যতম প্রেরণার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

“বিজয়ীদের নাম”

দর্শকপ্রিয় বিভাগ:
সেরা অভিনেতা: মোশাররফ করিম
সেরা অভিনেত্রী: পরীমনি
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ): শরাফ আহমেদ জীবন
সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ): রুনা খান
সেরা পরিচালক (সিরিজ): ভিকি জাহেদ
সেরা পরিচালক (চলচ্চিত্র): কাজল আরেফিন অমি
সেরা চলচ্চিত্র: কাছের মানুষ দূরে থুইয়া
সেরা নাটক/সিরিজ: গোলাম মামুন

সমালোচক বিভাগ:
সেরা সিনেমাটোগ্রাফি: ইশতিয়াক হোসেন
সেরা মেকআপ আর্টিস্ট: রুবামা ফাইরুজ
সেরা এডিটিং: সৈয়দ মেহবুব হুসেইন ও সালেহ সোবহান অনীম
সেরা স্ক্রিনপ্লে: কাজী আসাদ
সেরা অভিনেতা: এফ এস নাঈম
সেরা অভিনেত্রী: জিন্নাত আরা
সেরা পরিচালক (চলচ্চিত্র/ নাটক/ সিরিজ): মোহাম্মদ তৈাকির ইসলাম
সেরা চলচ্চিত্র/ নাটক/ সিরিজ: সিনপাট
সেরা পোশাক ডিজাইনার: জান্নাত মৌরি
সেরা শিল্পনির্দেশক: শিহাব নূরুন নবী
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: জাহিদ নীরব
সেরা সাউন্ড ডিজাইন: আদিপ সিং মানিক

সংগীত বিভাগ:
সেরা কণ্ঠশিল্পী: মাহতিম সাকিব ও সানজিদা মাহমুদ নন্দিতা
সেরা মিউজিক কম্পোজার: ইমন চৌধুরী
সেরা গীতিকাব্য: সাদাত হোসেন
সেরা মিউজিক (ডিজিটাল প্ল্যাটফর্ম): অ্যাঞ্জেল নূর

স্বতন্ত্র বিভাগ:
সেরা কনটেন্ট নির্মাতা (ইনফোটেইনমেন্ট/ পডকাস্ট): সিনজয় সাহা
সেরা কনটেন্ট নির্মাতা (ভ্রমণ/ খাদ্য ও রেসিপি): নাদির অন দ্য গো
বর্ষসেরা কনটেন্ট নির্মাতা: শুভাশীষ ভৌমিক ও নাফিস সেলিম

বিশেষ সম্মাননা:
বাংলা চলচ্চিত্রে ২৫ বছরের অবদানের জন্য: মেগাস্টার শাকিব খান
সিনেমাটিক শ্রেষ্ঠত্বে বিশেষ সম্মাননা: ‘উৎসব’।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন