ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা ঘিরে বিভিন্ন প্যানেলের মধ্যে উত্তেজনা চলছে। এরই মধ্যে ঢাবি শিক্ষার্থীদের কারো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেছেন, ‘আমি ইসলামী ছাত্রশিবির সব দায়িত্বশীল, জনশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতি অনুরোধ করছি—আপনারা ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করুন।
শান্ত থাকুন। কারো ফাঁদে পা দেবেন না। দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:৪৮ অপরাহ্ণ