পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা গ্রামে হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল ও আসবাবপত্র ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুমকী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৭ জুন রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মাঠের কাঁটাতার ভেঙে টিন-চটের বেড়া দিয়ে অবরুদ্ধ করে এবং “মুসা মঞ্জিল” নামে সাইনবোর্ড টাঙায়। এ সময় তারা চেয়ার-টেবিল, ব্ল্যাকবোর্ডসহ আসবাবপত্র লুট করে আগুন ধরিয়ে দেয়। ফলে স্কুলের নথিপত্র ও শিক্ষাসামগ্রী পুড়ে যায় এবং শিক্ষাকার্যক্রম বন্ধ হয়ে পড়ে।
অভিযুক্ত মুসা হাওলাদার অভিযোগ অস্বীকার করে জানান, তারা ওয়ারিশসূত্রে জমির মালিক, বরং বিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত জমি দখল করেছে।

মো: নাসির উদ্দিন জুয়েল,বিশেষ প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:০৯ পূর্বাহ্ণ