ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারো রাজপথে নামবে ছাত্রদল: আকরাম আহমেদ

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:১১ অপরাহ্ণ

দেশে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সতর্ক থাকতে হবে, প্রয়োজন হলে আবারও রাজপথে নামবে ছাত্রদল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে কাফরুল থানার অন্তর্গত ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন।

আকরাম আহমেদ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় যারা রাজপথে ভূমিকা রেখেছিলো, যারা কারাগারসহ মামলা হামলার শিকার হয়েছে, তাদেরকে দিয়েই ওয়ার্ড কমিটি গঠন করা হবে। দ্রুত সময়ের মধ্যে সবার পরিচয় নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন ছাত্রদলের ইতিহাস রয়েছে, বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে, গুলির সামনে মোকাবিলা করছে, ছাত্রদল কখনো রাজপথ ছেড়ে যায়নি।

কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা গোলাপ, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক জাকারিয়া খান সিজার, সহ দপ্তর সম্পাদক কাজী মো. কাওসারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন