বেলকুচি উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:২০ অপরাহ্ণ

জেলার বেলকুচি উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত কুমার ধর, প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, আইসিটি কর্মকর্তা ইমান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল,  বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল,  বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, ধুকুরিয়াবেড়া ইউপির প্যানেল চেয়ারম্যান হাসমত আলী হাসু, বেলকুচি বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভূইয়া, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশিকুর রহমান জুয়েলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন