রাতের আঁধারে বিএসএফের বেড়া, অপসারণ করা হবে বলছে বিজিবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৫১ পূর্বাহ্ণ

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১/২৯ এস বাংলা পিলার থেকে ১০ গজ দূরে তারা বাঁশ দিয়ে এই বেড়া নির্মাণ করেন।

জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বলেন, রাতের আঁধারে বেড়া নির্মাণ করেছে বিএসএফ। এরইমধ্যে বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সেই বেড়া অপসারণ করা হবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন