জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে হাটিকুমুরুলে  এবং ধানগড়ায় বৃক্ষ রোপণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১:০৮ পূর্বাহ্ণ

জুলাই-আগস্ট ২৪ গণঅভ্যুত্থানে নিহত ১’হাজার ২’শ শহিদদের স্মরণে- সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল হইতে রায়গঞ্জ ১৬ মাইল হয়ে বগুড়ার শেরপুর হাইওয়ে সড়কের বিভাজে উদ্যোমী তরুণ-তরুণী, শিক্ষার্থীদের নিয়ে করেন, ৩’হাজার ফুলগাছ ও অন্যান্য গাছ রোপন ও বিতরণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়।

হিউম্যান অফ সিরাজগঞ্জ  এর আয়োজনে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উক্ত   বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন,  উদ্বোধক এবং প্রধান  অতিথি- সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট,   বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু।

পরে তিনি রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, জুলাই-আগস্ট 
২৪’গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদদের স্মরণে এবং ফিলিস্তিনিতে নিহত সকল শিশু শহিদের স্মরণে -বিভিন্ন স্কুলের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের  বৃক্ষ বিতরণ করেন। এসময়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,কৃষকদল নেতৃবৃন্দরা সহ উক্ত বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্র সমন্বয়ক মুনতাসির রহমান মেহেদী, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদাত হোসাইন, সিরাজগঞ্জ সরকারি কলেজ  ছাত্রদলের  নেতা এস, এম জুয়েল রানা, রায়গঞ্জ উপজেলা  ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ সজল, ছাত্র প্রতিনিধি  ইমরান, ফাহিম, ফয়সাল প্রমুখ।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন