চাঁদ প্রেমিক-প্রেমিকাদের জন্য দারুণ সুখবর—২০২৫ সালের প্রথম সুপারমুন দেখা যাবে, আগামী ৭ অক্টোবর। এ সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখা যাবে। জ্যোতির্বিদদের ভাষায়, এই সময়ের সুপারমুনকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’ যা প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। চলতি বছর পরপর তিনটি সুপারমুন দেখার সুযোগ মিলবে প্রথমটি হচ্ছে এই অক্টোবরের হার্ভেস্ট মুন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ১২:৫১ অপরাহ্ণ