ফেল করেছেন সেই আনিসা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ । ১:২১ অপরাহ্ণ

মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না পেরে যিনি সেদিন কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিলেন, সেই আনিসা আহমেদ এবার এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন।

আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ বছর তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিন আনিসা মায়ের অসুস্থতার কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা দেরিতে পৌঁছানোয় তাকে পরীক্ষা দিতে দেননি। গেটের বাইরে কাঁদতে থাকা আনিসার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি জনমনে ব্যাপক সহানুভূতি সৃষ্টি করে। অনেকেই প্রশ্ন তোলেন, “আইন কি মানবিকতার ঊর্ধ্বে?” সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, বিশেষ বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শিক্ষা উপদেষ্টার বরাতে বিষয়টি ‘বিশেষ বিবেচনায় দেখা হচ্ছে’ বলে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন