বিনিয়োগ করার আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে চীনের জ্বালানি বিনিয়োগের টেকসই ব্যবস্থা নিয়ে অংশীজনদের কর্মশালায় এই কথা জানান তিনি।
এ-সময় উপদেষ্টা বলেন, ‘চীনসহ বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষারদিক বিবেচনায় নিলেও বাংলাদেশে তা উল্টো। এর জন্য উন্নত দেশ থেকে শিক্ষা নেয়া উচিত।’

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ১২:৪৮ অপরাহ্ণ