সিরাজগঞ্জে ধানের শীষের পক্ষে জনমত গঠন কর্মসূচি

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ১১:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে- সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা ও পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে-উক্ত আলোচনাসভা ও নির্বাচনী কমিটি গঠন অনুষ্ঠানে, ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবু সামা সেখ এর সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর থানা বিএনপি’র সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিথুন, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মওলা,যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, পলাশ সরকার,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সেখ, সাংগঠনিক সম্পাদক শানিল সেখ। 

এ-সময়ে সয়দাবাদ ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন