সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে উপজেলা যুবদলের আয়োজনে পৌর মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে প্রায় ১ হাজার ৫০০ শত প্যাকেট খাবার বিভিন্ন মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব আলম প্রমানিক।
এ সময় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক সিনিয়র যুগ্ন- আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, সাবেক যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম সরকার, সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাত, সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব আলী মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক গোলাম কিবরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আসমাউল শেখ, যুগ্ন-আহ্বায়ক হোসেন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাকিল, উপজেলা যুবদলের সদস্য বাবু শেখসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ৬:৩৫ অপরাহ্ণ