কাশিয়াডাঙ্গা থানা পুলিশের হাতে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ । ১০:৪৪ অপরাহ্ণ

মামলার বাদীকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা মামলায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কুখ্যাত মাদক চোরাকারবারি চক্রের মূল হোতা জনি সহ আসামিদের গ্যাং। শনিবার (১ অক্টোবর) আসামিরা আটক হয় বলে নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

মূলত কাশিয়াডাঙ্গা থানার ওসি মোঃ আজিজুল বারী ইবনে জলিল এর নির্দেশনায় থানার চৌকষ অফিসার এসআই মোঃ নূর মোহাম্মদ একটি আভিযানিক টিম নিয়ে ৫ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করে। মামলার নাম্বার- ১৯/১৭৯।

গ্রেফতারকৃত ৩ আসামি হলেন- মোঃ জনি (২৭), মোঃ নিরব (২৬) ও মোসাঃ সেলিনা বেগম (৫৫)।

এদিকে পালিয়ে থাকা আসামিরা হলেন- মোঃ সজিব (২৭) ও মোঃ আজানুর (৩৩)।

উল্লেখ্য, উপরোক্ত মামলাটি হয় জমি বিরোধের জেরে দায়েরকৃত মামলার স্বাক্ষী আনোয়ার মুকিতকে হত্যার উদ্দেশ্যে হামলা করা নিয়ে। জমির প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করে গোপনে জমি লিখে নেয়ার অপচেষ্টা, ওয়ারিশদের মারধর, শ্লীলতাহানি সহ বিভিন্ন অভিযোগে উপরোক্ত আসামিদের নামে একাধিক মামলা করে ভুক্তভোগীরা।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন