রাজারহাটে ইউনিয়ন পর্যায়ে মাদক বিরোধী সমাবেশ এবং মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদ হলরুমে এই কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।
উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর উদ্বোধন করেন।
স্থানীয় সমাজ সেবক হাছেন আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির যুগ্ন সম্পাদক ও উপজেলা যুবদল সদস্য সচিব নয়ন আলী, উপজেলা কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রায়হানুল কবির কানন, কোষাধ্যক্ষ ফরহাদ আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন শিক্ষক মশিউর রহমান, শিক্ষক আখেরুজ্জামান, তারেক রহমান,সহ অনেকে বক্তব্য দেন।
পরে সর্বসম্মতিক্রমে হাছেন আলী মন্ডলকে ছিনাই ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করে ছিনাই ইউনিয়ন মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ৯:০৮ অপরাহ্ণ