দুমকীতে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আটক

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ৭:১৬ পূর্বাহ্ণ

পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আজাহার আলী মৃধাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মির্জাগঞ্জ থানা পুলিশ দুমকী থানার সহযোগিতায় উপজেলার পীরতলা এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মির্জাগঞ্জ থানায় দায়ের করা এক মামলার অভিযোগে তাকে আটক করা হয়। এছাড়াও তিনি দুমকী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি, তবে ওই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, “মির্জাগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় মির্জাগঞ্জ থানা পুলিশ আমাদের সহযোগিতায় তাকে আটক করেছে।”

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন