আসুন ষড়যন্ত্র নয়, ভোট যুদ্ধে অংশ নিন: বেলকুচিতে পথসভায় আলীম

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৪:৪৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) রাতে গাড়ামাসী মিয়াপাড়া মসজিদসংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা–২০২৫। সভায় বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক,সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং

সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বেলকুচি পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া এর পরিচালনায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক, হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক  নুরুল ইসলাম গোলাম,সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য মাহমুদুল হাসান শান্ত , সাবেক সদস্য সচিব  বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির সহ- তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক  মনোয়ার চৌধুরী বাবু, জাহিদুল হক মুক্তা, মামুন হোসেন বরাদসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি  আমিরুল ইসলাম খান আলীম বলেন—“আওয়ামী লীগ ভোট পেছাতে চায়, আর আপনারা সেই সিদ্ধান্তকে সমর্থন করে আতাত করছেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র নয়—চলুন সবাই ভোট যুদ্ধে অংশ গ্রহণ  করি। যে জিতবে, তাকে সবাই ফুলের মালা পরাবো। যারা নির্বাচন চায় না, তারা ১৯৭১ সালে বাংলাদেশও চায়নি। তখন দুই লাখ মা–বোনের ইজ্জতহানি হয়েছিল; সেই ইতিহাস ভুলে গেলে চলবে না।”

“জামায়াতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এমন কথা কি কোনো হাদিসে আছে? যদি দাড়ি–পাল্লার মতো প্রতীক দেখে জান্নাত নির্ধারিত হতো, তাহলে বিশ্বের অন্য দেশে যেখানে এসব প্রতীক নেই—তারা কি জান্নাতে যেতে পারবে না?”

তার এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে আলোচনার সৃষ্টি হয়।
পথসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে সংঘবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন