রাজধানীর শেওড়াপাড়া মেট্রোর স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ১০:৩১ পূর্বাহ্ণ