ভোটার তালিকায় এখনও তারেক রহমানের নাম নেই: ইসি সচিব

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ৩:৪১ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আখতার আহমেদ বলেন, আমার জানামতে, তারেক রহমান ভোটার হননি এখনও। তারেক রহমানের প্রার্থিতা বা ভোট দেয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিতে পারবে।

তিনি জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে না। এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন