দুমকিতে নতুন ইউএনও ফরিদা সুলতানার সাথে বিভিন্ন পেশাজীবীর মতবিনিময়

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৫:৩৮ অপরাহ্ণ

পটুয়াখালীর দুমকিতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানার সঙ্গে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার শুরুতে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন—
দুমকি উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, উপজেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব মোঃনাসির উদ্দিন জুয়েল, বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ জালাল আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর র, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির, সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, সাংবাদিক দেলোয়ার হোসেন ও কামাল হোসেন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, পীরতলা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিন, ছাত্র প্রতিনিধি দুর্জয় ও আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

মতবিনিময় সভায় নতুন ইউএনও ফরিদা সুলতানা দুমকির উন্নয়ন, জনসেবা কার্যক্রম আরও গতিশীল করা এবং সকল শ্রেণি–পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন