পুরনো মোবাইল আমদানিতে বিটিআরসির ‘না’, অনড় ব্যবসায়ীরাও

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ৭:১৯ অপরাহ্ণ

অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পরও ব্যবসায়ীদের দাবি মানতে সম্মত হননি কর্মকর্তারা।

এ অবস্থায় ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। বিদেশ থেকে আগের মতোই পুরনো মোবাইল ফোন আমদানি করার সুযোগ বজায় রাখতে চান তারা।

তবে বিটিআরসি তাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা।

তিনি আরও জানান, বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ততক্ষণ পর্যন্ত পুরনো হ্যান্ডসেটের ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

শামীম মোল্লা বলেন, ‘আপনারা কাল পর্যন্ত শান্ত থাকুন। আমাদের চোখের পানির দাম তারা দেয় নাই। আগামীকালের মিটিং পর্যন্ত আপনারা শান্ত থাকুন’।

অন্যদিকে সরকার বলছে, দীর্ঘদিন ধরে অননুমোদিত উপায়ে মোবাইল ফোন বাংলাদেশের বাজারে ঢোকাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

আগামী ১৬ই ডিসেম্বর এই সিদ্ধান্ত কার্যকর করার কথা রয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন