হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ১১:২৮ পূর্বাহ্ণ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন