কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শান্ত রায় গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ১১:৫৭ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক চালক) শান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, রাজারহাট থানার একটি নাশকতার মামলায় সম্পৃক্ত থাকায় ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি শান্ত রায়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।

জেলা তথ্য অফিসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কানো মন্তব্য করতে রাজি হননি। এ ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় অন্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন