সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ পুলিশের বিশেষ অভিযানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মণ্ডল (৫৬), ইউপি সদস্য লাল মিয়া (৫০), ও উপজেলার দৌলতপুর গ্রামের উসমান শেখের ছেলে হাসমত শেখ (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এক বা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৫:২৭ অপরাহ্ণ