না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ১০:১০ অপরাহ্ণ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে মস্তিষ্কের অস্ত্রোপাচারের পর তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে পর্যাবেক্ষণে রাখা হয়। এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওসমান হাদি।

গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোচপার করে গুলির অংশ বের করা হয়।

রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনে প্রার্থী হওয়া ঘোষণা দিয়েছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন