“স্বপ্ন যখন স্মৃতি রচনা করে আমার তখন একই বিন্দুতে মিলিত হয়” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আজ সকাল হওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে আসা শুরু করে সবাই একই কালারে শাড়ি পরে। সেজে গুজে মিলিত হয়েছে গ্র্যান্ড রিইউনিয়নে অনুষ্ঠানের স্মৃতি জড়িত স্কুল মাঠ প্রাঙ্গনে। হাসি আড্ডা অনেক দিনের পুরনো স্মৃতি মনমুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়।
দীর্ঘ দিন পর সবাই একত্রিত হওয়ার কারণে খুনসুটিতে মেতে উঠেন। এ সময় প্রান্তন শিক্ষার্থীরা বিশেষ অতিথিদের দিয়ে বিভিন্ন লেখনীয় বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ অনুষ্ঠানে মোট ৫৮টি ব্যাচের (১৯৬৭-২০২৫) ১২শ’র বেশী প্রাক্তন শিক্ষার্থী রিইউনিয়ন গ্র্যান্ড প্রোগ্রামে অংশ নেয়।
প্রাক্তন শিক্ষার্থী সাথী খাতুন বলেন, আজ আমরা সবাই এ অনুষ্ঠানে একত্রিত হয়েছি। অনেক দিন পর সবাই এক সাথে মন খুলে কথা বলছি। পুরনো দিনের স্মৃতি আজ মনে পড়চ্ছে। আজকের দিনটা সত্যি অনেক আনন্দের। অনেক বড় আপু ছোট আপুদের সাথে কথা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ন সচিব খোদেজা খাতুনের সভাপতিত্বে গ্র্যান্ড রিইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ব্যাংক পি এল সির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রহমত গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন সরকার, নারায়নগঞ্জ জেলার দায়রা জজ রাসেদ মনি, উপজেলার সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক শামীম হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বনিক সমতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৭ অপরাহ্ণ