সিরাজগঞ্জের-৫ আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৫ প্রার্থীর বৈধ

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৬:১৩ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫  আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি ও স্বতন্ত্রসহ ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার ৪ জানুয়ারি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এ ঘোষণা দেন।

আমিনুল ইসলাম জানান, দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী মতিয়ার রহমান ও শতকরা  এক ভাগ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এছাড়া এ আসনের বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলী আলম, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুন নাবী, জাতীয় পার্টির আকবর হোসেনসহ ৫ জনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন