কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৯ অপরাহ্ণ

কুড়িগ্রামে মাদক দ্রব্য সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালত তিন যুবকের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। কুড়িগ্রামের বন বিভাগের ভিতরে এঘটনা ঘটে।

কুড়িগ্রাম মাদক দ্রব্য অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য সংরক্ষণে রেখে সেবন করায় তিন মাদক সেবিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম মাদক সেবী আনিছুর রহমান (২৪) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, আতিকুল ইসলাম (২৬) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৭০০ টাকা অর্থদণ্ড এবং তপন মালিক (২৪) কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করেন।

সাজাপ্রাপ্ত আতিকুল, কুড়িগ্রাম জেলা সদরের কালে বেলগাছা এবং আনিছুর ও তপন মালি মুক্তারাম গ্রামের বাসিন্দা।

সাজা ও অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কুড়িগ্রাম সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন