নারীদের নিয়ে জামায়াত আমিরের কথিত পোষ্টের প্রতিবাদে বেলকুচিতে ঝাড়ু মিছিল

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছে সচেতন নারী সমাজ। 

বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সচেতন নারী সমাজের উদ্যোগে ঝাড়ু মিছিলটি পৌর চালা বাসট্যান্ড থেকে বের হয়ে বেলকুচি আঞ্চলিক সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলটিতে উপজেলার প্রায় ৫ শতাধিক সচেতন নারী অংশ গ্রহন করেন। 

স্থানীয় এলাকার সচেতন নারী মর্জিনা খাতুন বলেন, জামায়াত আমির শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে অশ্লীন আপত্তিকর মন্তব্য করেছেন। একজন নারী হিসেবে এর তীব্র প্রতিবাদ জানায়। তাকে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করছি।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) আইডি থেকে নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট করা হয়। ওইদিন রাতেই জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় যে, ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হয়েছে।

এ ঘটনায় থানায় একটি জিডি করেন জামায়াতের আমির। পরবর্তী রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি থেকে আইডি হ্যাকের অভিযোগে একজন আমলাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন