নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মা-মেয়ের মৃত্যুর পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩ টার সময় গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্না বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝাউ পাড়ার কৃষক রান্টুর বাড়িতে আগুন লাগে পরবর্তীতে এ আগুন পার্শ্ববর্তী আরও ২টি বাড়ি এবং একটি চলমান দোকান পুড়ে যায়।
ঘটনায় নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন ১ জন। নিহতরা হলেন, রান্টুর স্ত্রী মোছাঃ আতিয়া বেগম (২৭) এবং তার মেয়ে রওযা (২)। এছাড়াও আহত হয়েছে রান্টুর মা মনিকা বেগম (৬৫)। অবস্থার অবনতি দেখে মনিকা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও গবাদি পশু পুড়ে মারা গেছে দশটি। চলমান একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সাতটি ঘর ও গোয়ালঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ বিশ থেকে বাইশ লক্ষ টাকা।
এই ঘটনার খবর পেয়ে নাটোর ৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী জনাব আলহাজ্ব আব্দুল আজিজ ছুটে এসেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে।
এলাকাবাসী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫৪ পূর্বাহ্ণ