কুড়িগ্রামে রাজারহাটে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে উপজেলার রাজারহাট কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে মাসুমা আক্তার (৫৫) নামে এক নারী এবং সৌদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শফিকুল ইসলাম (৩০) নামরে এক যুবক নিজেদের ভোট দেয়ার আগইে অন্য কেউ ভোট দেয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার রাজারহাট উপজলোর ৬৩টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজলোয় ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ভোটার সংখ্যা ১লাখ ৭৪হাজার ৮৩৯। এরমধ্যে পুরুষ ভোটার ৮৬হাজার ২৫২ ও নারী ভোটার ৮৮ হাজার ৫৮৭ জন। নির্বাচনে সংশ্লিষ্টদের তথ্যে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত ৪৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। তবে ভোট শেষ হওয়ার পর মোট কাস্টিং ভোটের সংখ্যা জানা যায়নি।
রাজারহাট কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে মাসুমা আক্তার বলেন দুই ঘন্টা অপেক্ষার পর আমাকে জানানো হয় আমার ভোট হয়ে গেছে, আমার ভোট আমি দেইনি।
সৌদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার শফিকুল ইসলাম জানান, আমি ভোট দিতে এসে দেখি আমার ভোট হয়ে গেছে, এটা আমি মানতে পারছি না।
রাজারহাট কামিল মাদ্রাসার প্রিজাইডিং র্কমর্কতা পরসিংখ্যান কর্মকর্তা রিয়াসাদ বলেন, “এখানে যে ঘটনাটি শোনার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ট্রেন্ডার ভোট গ্রহণের ব্যবস্থা করবো।
সৌদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন যিনি দাবি করছেন আগে ভোট দেননি এটি সঠিক হলে তার টেছার ভোট গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-ইমরান বলেন দুপুর ২টা পর্যন্ত শতকরা ৪৬ ভোট পড়েছে। তবে শেষের হিসাব তিনি জানাতে পারেননি।#

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৪৫ অপরাহ্ণ