সদ্য শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এ আসনে বিএনপি তথা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার। তিনি হোমনা-তিতাস আসনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের জন্য অনবরত কাজ করে গেছেন। দীর্ঘদিন যাবত হোমনা-তিতাসের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় রাজনৈতিক ভাবে কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন গ্রাম, বাজার, মহল্লায় নিয়মিত গণসংযোগ ও পথসভা করেছেন। যার ফলশ্রুতিতে গড়ে উঠেছে তার বিশাল কর্মী বাহিনী।
এছাড়াও দীর্ঘদিন মাঠে সক্রিয় থেকে কাজ করার ফলে জনগণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় তার অবস্থান দৃঢ় হতে থাকে। জনগণের মাঝে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেন তিনি। এর ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় গড়ে উঠে তার বিশাল ভোট ব্যাংক। যা তিনি বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষে কাজে লাগান।
তরুণ রাজনীতিবিদ হিসেবে তিনি সকলের কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন। তার স্মার্ট ব্যক্তিত্ব, কথা বলার বাচনভঙ্গি ও রাজনৈতিক বিচক্ষণতা ই তাকে সকলের কাছে অনুকরণীয় করে তুলে। ইতিমধ্যে তিনি তরুন সমাজের কাছে আইকন ও আইডল হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
হোমনা-তিতাস আসনের নেতাকর্মী ও জনগনের মাঝে তিনি জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা হিসেবে সকলের কাছে সমাদৃত। যা তিনি নির্বাচনে কাজে লাগিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সারাদেশব্যাপী নির্বাচনী প্রচারণায় সফর সঙ্গী হিসেবে তিনি সর্বদা পাশে ছিলেন। তিনি তার অবস্থান থেকে হোমনা- তিতাসের উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাবেন বলে জানান।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:২২ অপরাহ্ণ