কুড়িগ্রামে গরু ছিনতাই করার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজারহাট উপজেলার নাজিমখান ইউপি’র রতিরাম পাঠান পাড়া গ্রামে এক দুঃসাহসিক গরু ছিনতাইয়ের ঘটনায় দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গরু ছিনতাইয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উমর মজিদ ইউপি’র গলা কাটা বাজারের গরু ব্যবসায়ী রঞ্জু মিয়া (৪০) এক কৃষকের বাড়ি থেকে গরুটি ক্রয় করে আসার সময় হাবিবুর রহমান (২৮) ও তার ভাতিজা রিফাত সহ গরু ব্যবসায়ীকে অতর্কিত হামলা চালিয়ে গরুটি ডাকাতি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
স্থানীয়দের ভাষ্য, পালিয়ে যাওয়ার পথে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ধাওয়া করে এবং ছিনতাই কারি দুই ব্যক্তিকে আটক করে। আটককৃত রিফাত (১৮) কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি হাবিবুর রহমান (২৮) এর ভাতিজা সহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
আটকের সময় চোরদের সাথে স্থানীয় জনগন ও গরু ব্যবসায়ীর সাথে হাতাহাতি ও চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে গরুর আসল মালিক খতিবর ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপযুক্ত প্রমাণসহ গরু শনাক্ত করেন। স্থানীয়দের উপস্থিতিতে এটি প্রমাণিত হয় যে, হাবিবুর ও রিফাত পরিকল্পিতভাবে গরুটি ছিনতাই করেছিল। পরবর্তীতে উদ্ধারকৃত গরুটি মালিকের জিম্মায় ফেরত দেওয়া হয়।
এলাকাবাসী আরও জানায়, আটককৃত হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত মামলা বর্তমানে চলমান রয়েছে। সে একজন অভ্যাসগত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত হওয়ায় ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত হাবিবুরের ভাই মোহ সবুজ শেখ ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সবুজ তার রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে চালিয়ে দেওয়ার এবং আইনগত ব্যবস্থা না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন এবং চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী ও চোরকে রাজনৈতিক ছত্রছায়ায় রক্ষার এই চেষ্টায় রতিরাম পাঠান পাড়ার সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী মালিকপক্ষ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৪২ অপরাহ্ণ