সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে ২ বিএনপি নেতার পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপিতে অভিযোগের প্রেক্ষিতে তাদের এই পদ স্থগিত করেন।
পদ স্থগিত হওয়া নেতারা হলো বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল ও জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।
গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষর করা দুটি চিঠিতে তাদের পদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৫২ অপরাহ্ণ